নয়াপল্টন এলাকায় প্রবেশে দেখাতে হচ্ছে আইডি কার্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর নয়াপল্টন এলাকায় প্রবেশ করার জন্য পুলিশ চেকপোস্টে আইডি কার্ড প্রদর্শন করতে হচ্ছে। কাউকে আইডি কার্ড ছাড়া এবং সন্দেহ হলে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো সড়কে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকাল থেকে এ সড়কে কর্মজীবীদের আইডি কার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া ইউনিফর্ম ও আইডি কার্ড দেখানোর পর শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে। এ ছাড়া সন্দেহ হলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
তবে ওই এলাকার সিটি হাট শপিং কমপ্লেক্স, চায়না টাউন, পলওয়েলসহ বিভিন্ন মার্কেট বন্ধ রয়েছে।
এদিকে, ফকিরাপুল মোড়, পল্টন মোড় এবং আশপাশের রাজারবাগ পিডিব্লিউডি জামে মসজিদ গলি, নয়াপল্টন সমাজকল্যাণ ও উন্নয়ন গলি, জোনাকি মার্কেট গলিসহ পুরো এলাকায় ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে বলেন, সকাল থেকে পল্টন এলাকায় শুধু চাকরিজীবী ও শিক্ষার্থীদের ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আগামী ১১ ডিসেম্বরের আগে এ এলাকা থেকে পুলিশ সরানো হবে না।
প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের পর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






